তাজা মাছ সঠিক সময়ে, সঠিক ওজনে আপনার কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব। কোনো সমস্যা হলে কীভাবে সমাধান করি, তা নিচে লেখা আছে।
ডেলিভারি
এলাকা
বর্তমানে শুধু ঢাকা সিটির ভেতরে হোম ডেলিভারি দিই।
সময়
মাছ স্টকে থাকলে অর্ডারের ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি। স্টকে না থাকলে অর্ডারটি প্রি-অর্ডার হিসেবে থাকে; নতুন মাছ এলেই ফোন করে কনফার্ম করি এবং কখন পাবেন জানিয়ে দিই।
চার্জ
৳২০০। এলাকা ভেদে চার্জ কিছুটা কম-বেশি হতে পারে, যা অর্ডার কনফার্ম করার সময় ফোনে জানিয়ে দিই।
মিনিমাম অর্ডার
১ কেজি। ছোট মাছ হাফ কেজি করে নেওয়া যায়, তবে অন্তত ২টি আইটেম মিলিয়ে মোট ১ কেজি হতে হবে।
কাটিং ও ক্লিনিং
ফ্রি। শুধু খুব ছোট মাছ (যেমন কাঁচকি, গুঁড়া চিংড়ি, বাতাসী) কাটিং সার্ভিসের আওতায় নেই।
পেমেন্ট
ক্যাশ অন ডেলিভারি — মাছ হাতে পেয়ে টাকা দিন।
অর্ডার বাতিল
মাছ কাটার আগে পর্যন্ত যেকোনো অর্ডার বিনা খরচে বাতিল করতে পারবেন — ফোন বা WhatsApp-এ জানান।
মাছ কাটা শুরু হয়ে গেলে অর্ডার আর বাতিল করা যায় না, কারণ কাটা মাছ অন্য কারও কাছে বিক্রি করা সম্ভব নয়।
মাছে সমস্যা হলে: রিপ্লেসমেন্ট বা রিফান্ড
নিচের যেকোনো সমস্যায় আমরা নতুন মাছ দিয়ে রিপ্লেস করে দিই অথবা টাকা ফেরত দিই:
মাছ তাজা নয়
ভুল মাছ বা ভুল সাইজ এসেছে
ওজনে কম
ডেলিভারির সময়ই দেখে নিন।
ডেলিভারি কর্মীর সামনে মাছ দেখে নেওয়াই সবচেয়ে ভালো — সমস্যা থাকলে তখনই জানান।
পরে চোখে পড়লে ২৪ ঘণ্টার মধ্যে জানান।
ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে মাছের ছবি বা ভিডিওসহ ফোন বা WhatsApp-এ জানাতে হবে। এরপর জানালে সমস্যার সমাধান দেওয়া কঠিন হয়ে পড়ে।
রিফান্ড যেভাবে পাবেন।
সাধারণত ফেরতের টাকা আপনার পরের অর্ডারে সমন্বয় করে দেওয়া হয়। বিশেষ ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী বিকাশ বা নগদে ফেরত দিই।