Website Launch Offer সব পণ্যে ৭.৫% ছাড় আর ১২ দিন বাকি
Authentic Fish Hub

আমাদের গল্প

গল্পের শুরুটা আসলে খুবই সিম্পল।

আমরা চট্টগ্রামের মানুষ। ছোটবেলা থেকেই সামুদ্রিক মাছ খেয়েই বড় হয়েছি। তাজা সামুদ্রিক মাছের যে স্বাদ, গন্ধ আর পরিচিতি—ঢাকায় আসার পর সেটাই যেন হারিয়ে গেল।

ঢাকায় এসে সাধ্যের মধ্যে পাওয়া যেত মূলত চাষের রুই, কাতলা আর টাটকিনি। অবশ্য ইলিশের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, কোনোদিন ছাড় দিইনি। বরং মজার ব্যাপার হলো—গ্রামেও হয়তো এত ইলিশ খাওয়া হয়নি, যতটা ঢাকায় এসে খাওয়া হয়েছে!

কিন্তু সবসময় তো আর ইলিশ খাওয়া সম্ভব না।

ঝুড়িতে তাজা ইলিশ মাছ

আর যখন সামর্থ্য একটু বাড়ল, নদীর মাছ কিনতে শুরু করলাম—তখন বুঝলাম, মাছ শুধু মাছ না। উৎস, সতেজতা আর মাছের পরিচয়টা জানা থাকলে স্বাদেও কতটা পার্থক্য হয়!

কিন্তু সেখানেই আরেকটা সমস্যা সামনে এলো।

বেশিরভাগ সময় আমরা মাছ কিনেছি না জেনে—আর অনেক সময় ধোঁকাও খেয়েছি।

নদীর মাছ বলে চাষের মাছ, দেশি বলে অন্য মাছ, সামুদ্রিক মাছ বলে পুরোনো মাছ—মাছের বাজারে ক্রেতার পক্ষে আসল পরিচয় বোঝা অনেক সময় কঠিন।

সেখান থেকেই Authentic Fish Hub-এর জন্ম।

বেশিরভাগ সময় আমরা মাছ কিনেছি না জেনে—আর অনেক সময় ধোঁকাও খেয়েছি।

কেন Authentic Fish Hub?

শুরুতে আমাদের চিন্তাটা ছিল খুব সাধারণ—চট্টগ্রাম ও কক্সবাজারের সামুদ্রিক মাছ ঢাকায় সহজে পাওয়া যাবে, আর সেটা হবে সামর্থ্যের মধ্যে যুক্তিসঙ্গত দামে।

এরপর ধীরে ধীরে আমরা নদীর মাছের সোর্সিং শুরু করি। বিভিন্ন ঘাট, জেলে, সাপ্লায়ার ও স্থানীয় সোর্সের সঙ্গে কাজ করতে করতে আমাদের কাজের পরিধি বেড়েছে।

আজ আমাদের চেষ্টা একটাই—

মাছের পরিচয় নিয়ে কোনো গল্প বানানো নয়।

ঝুড়িতে নদীর মাছ
নদীর মাছ যে মাছ নদীর, তাকে নদীর মাছই বলা।
তাজা সামুদ্রিক রূপচাঁদা মাছ
সমুদ্রের মাছ যে মাছ সমুদ্রের, তাকে সমুদ্রের মাছই বলা।
চাষের রুই মাছ
চাষের মাছ আর যেটা চাষের, সেটাকে চাষের মাছ হিসেবেই রাখা।

আমরা বিশ্বাস করি, নিরাপদ ও ভালো খাবার কোনো বিলাসিতা নয়—এটা মানুষের অধিকার।

তাই Authentic Fish Hub-এ আমরা শুধু মাছ বিক্রি করতে চাই না। আমরা চেষ্টা করি মাছের উৎস, সতেজতা এবং পরিচয় যতটা সম্ভব পরিষ্কারভাবে জানাতে।

আমাদের কাছে “অথেন্টিক” মানে সবচেয়ে দামি মাছ নয়।

অথেন্টিক মানে—যেটা বলা হচ্ছে, সেটা সত্যি হওয়া।

আজ আমরা কোথায়

২১ জুলাই ২০২৩ মিরপুর-১২ থেকে যাত্রা শুরু
  • সময়মতো মাছ আনা
  • মাছের পরিচয় ঠিক রাখা
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা
  • ভালো সোর্স খুঁজে বের করা
  • ক্রেতার সঙ্গে সৎ থাকা

—এই ছোট ছোট বিষয়গুলোই আমাদের কাছে বড়।

২১ জুলাই ২০২৩-এ মিরপুর-১২ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল।

ছোট্ট একটি উদ্যোগ থেকে আজ আমরা নিয়মিতভাবে নদী, সামুদ্রিক ও নির্বাচিত চাষের মাছ নিয়ে কাজ করছি। এখনও আমাদের মূল শক্তি কোনো বড় মার্কেটিং বাজেট নয়—বরং আমাদের ক্রেতাদের বিশ্বাস, মুখে মুখে ছড়িয়ে পড়া পরিচিতি এবং দীর্ঘদিনের সম্পর্ক।

আমরা এখনও বড় হওয়ার চেয়ে ভালোভাবে কাজ করাকে বেশি গুরুত্ব দিই।

আমাদের পথ এখনও অনেক লম্বা।

তবে শুরুতে যে চিন্তা থেকে Authentic Fish Hub-এর জন্ম হয়েছিল, সেটি এখনও একই আছে—

ঢাকার মানুষ যেন নিজের সামর্থ্যের মধ্যে ভালো, তাজা এবং সত্যিকারের মাছ কিনতে পারেন—কী মাছ কিনছেন সেটা জেনে।

Authentic Fish Hub Always Fresh & Hygienic